কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন
দিনাজপুরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (সেপ্টেম্বর ২৪) ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
স্বাক্ষরিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. সাজেদুল ইসলাম; চিরিরবন্দর থানার ওসি মো. রুহুল আমীন, কমিউনিটি ব্যাংকের রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. মুনির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে