Views Bangladesh Logo

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিআইডিতে করা একটি মামলার সূত্র ধরে সংস্থাটির অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিআইডিতে তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাঁকে বনানী থেকে সন্ধ্যা ৬টায় গ্রেপ্তার করা হয়।’

তবে সিআইডিতে করা মামলাটি কী বিষয়ে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি ডিবিপ্রধান।

এর আগে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। আওয়ামী লীগ সরকার পতনের পরপরই গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ