তফসিলের সঙ্গে সংলাপের সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, নির্বাচনী তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সুনির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা হবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলের সংলাপের কোনো কথা বলা নেই। ক্ষমতাসীন ও বিরোধী দল যদি বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে সংলাপে বসে সেটা বসতে পারে। তবে সংবিধানে এধরনের সংলাপের বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয়তো দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ মন্ত্রণালয়/বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে