Views Bangladesh Logo

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসর গ্রহণের পর একই দিন দায়িত্ব গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তিনি ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সামরিক কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম স্ট্রাইক কোর ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্ব। পরে তিনি দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের সময় তিনি অপারেশনাল পরিকল্পনা, বাহিনী ব্যবস্থাপনা এবং আধুনিকায়ন কার্যক্রমে অবদান রাখেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ