Views Bangladesh Logo

ধানমন্ডির বহুতল ভবনে আগুন, পাইপ বেয়ে নামলেন নারী

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সময় ভবনের ভেতরে আটকে পড়া দুই নারী জানালার কাঁচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। একজন কার্নিশ ধরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গিয়ে পাইপ বেয়ে কয়েক তলা নিচে নামেন এবং শেষ পর্যন্ত স্থানীয়দের আনা মই ব্যবহার করে নিরাপদে মাটিতে নামেন। অন্য নারীকে পরে আবার জানালা দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন জানান, সাত মসজিদ রোডের একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ