Views Bangladesh Logo

আজ সকালে ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর', বিশ্বে তৃতীয়

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার বাতাসের মান আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৫৩ মিনিটে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী স্কোর ছিল ১৭৯।সেইসঙ্গে বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকার তৃতীয় স্থানে আছে ঢাকা।

পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি যথাক্রমে ২৬০ এবং ২৩৫ একিউআই স্কোর নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।

১৫১ থেকে ২০০’র মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এ ছাড়াও ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ