Views Bangladesh Logo

ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। জরুরি সেবার আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি গাড়ি। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এই সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ