Views Bangladesh Logo

ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে শীর্ষে

 VB  Desk

ভিবি ডেস্ক

বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৬। ২১৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। এ ছাড়া পাকিস্তানের লাহোর ২১৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা গ্রহণযোগ্য বায়ু হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এই গোষ্ঠীর মধ্যে রয়েছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ু অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ