Views Bangladesh Logo

ঢাকাকে সবুজ ও পরিষ্কার পরিচ্ছন্ন শহর করা হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকাকে সবুজ ও পরিষ্কার শহর হিসেবে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একইসঙ্গে তিনি জানান, ধানমন্ডি লেককে কেন্দ্র করে সুন্দর শহর তৈরি করা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রোড মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ফুলগাছসহ ফুলের টব স্থাপনের কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী এক মাসের মধ্যে গুলিস্তান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ককে ‘মডেল সড়কে’ রূপান্তরের ঘোষণাও দেন ডিএসসিসি প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পরিকল্পনা তুলে ধরে মো. আব্দুস সালাম বলেন, আদি ঢাকার মতো এই শহরকে সবুজ গাছ দিয়ে ভরিয়ে দিতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরো ঢাকাকেই গ্রিন এন্ড ক্লিন শহরে রূপান্তর করা হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের অর্থনীতি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ক্ষতিগ্রস্ত। এরপরও প্রধানমন্ত্রী এদেশকে এগিয়ে নিতে কাজ করছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

এ সময় বিগত সময়ের আক্ষেপ ঘুচিয়ে নতুন ঢাকা গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, ১৭ বছর না পাওয়ার যে বেদনা ছিল তা ধুয়ে মুছে ফেলে সুন্দর শহর তৈরির প্রত্যাশা ব্যক্ত করছি।

শহরকে বাসযোগ্য করতে জনসম্পৃক্ততার ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক ঢাকার প্রত্যেক বাসিন্দাকে নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ