Views Bangladesh Logo

ঢাকায় ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

গত ৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির আবহাওয়াবিদেরা বলছেন, কিছুটা নিষ্ক্রিয় থাকা মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে গেছে। আর এ কারণেই এই বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে, যার পরিমাণ ছিল ৮২ মিলিমিটার।

আজ ভোর ৪টার দিকে রাজধানীতে টানা বৃষ্টি শুরু হয়। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।যায়। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে এমন টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, রাজধানীতে আজ আরও কিছু সময় থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি কমে আসতে পারে বা নাও থাকতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ