Views Bangladesh Logo

রাজধানীতে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ঢাকা ও আশপাশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

এর আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। আজ সন্ধ্যায় ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সোমবার ভোর ৫টা ৩৭ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে ঢাকা ছাড়াও বৃষ্টির প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ