Views Bangladesh Logo

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কী কারণে সংঘর্ষের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে শিক্ষার্থীদের কেউ কেউ দাবি করেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করায় সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এর আগেও কয়েকবার সংঘর্ষে জড়িয়েছিলেন।

নিউমার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, সংঘর্ষের ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ