বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে ফের ওপরের সারিতে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা ‘আইকিউএয়ার’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দূষিত বাতাসের তালিকায় বর্তমানে ৩য় স্থানে অবস্থান করছে শহরটি। বুধবার সকালে প্রকাশ করা বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার প্রাপ্ত স্কোর ১৬৫, যা পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটের লাইভ আপডেটে দেখা গেছে, তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক বা একিউআই মানদণ্ডে ১৮৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষ তালিকার ১ নম্বরে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। ১৭৭ স্কোর নিয়ে একই দেশের রাজধানী কুয়ালালামপুর অবস্থান করছে ২য় স্থানে।
লাইভ আপডেট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক মানদণ্ডে ১৮৫ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার এক নম্বরে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। ১৭৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দেশটির রাজধানী কুয়ালালামপুর। ১৬১ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় চতুর্থ এবং ১৫৮ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা পঞ্চম স্থানে রয়েছে।
এছাড়া তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে উগান্ডার কামপালা (১৫৫ স্কোর), ভারতের দিল্লি (১৫৫ স্কোর), পাকিস্তানের লাহোর (১৫৫ স্কোর), ভারতের কলকাতা (১৪৪ স্কোর) এবং মিসরের কায়রো (১২৯ স্কোর)।
বায়ুমান পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর ঘরে পৌঁছালে সেই অঞ্চলের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। বাতাসের এই পরিস্থিতি বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বর্তমান অবস্থায় সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের যথাসম্ভব ঘরে থাকার এবং জরুরি প্রয়োজনে সাধারণ নাগরিকদের বাইরে বের হলে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করার পরামার্শ দেওয়া হয়েছে।
মতামত দিন