Views Bangladesh Logo

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কেরানীগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে তাকে উদ্ধার করে প্রথমে জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি) ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত গোলাম মোস্তফার বয়স ছিল ৫৫ বছর। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বন্ডোনহলা গ্রামের বাসিন্দা এবং মো. কলাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, বুধবার দুপুরে দায়িত্ব পালনের সময় রাস্তা পার হচ্ছিলেন গোলাম মোস্তফা। এ সময় দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ