Views Bangladesh Logo

One more dengue death reported, 870 hospitalized in 24 hours

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭০

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। একই সময়ে নতুন করে ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৮১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬, বরিশাল বিভাগে ১০২, চট্টগ্রাম বিভাগে ৯০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ৫১ এবং রংপুর বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে আগস্ট মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৩৮ জন। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ১৭ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে জুলাই ও চলতি আগস্টে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ