ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৭৫০ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ২২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৭ জন।
ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ১২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ৯৬, খুলনায় ১৭৩, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৫৭, রংপুরে ১৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মতামত দিন