বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিক দেম্বেলের
বোস্টনের জিলেট স্টেডিয়ামে ইতিহাস লিখলেন ফ্রান্সের উসমান দেম্বেলে। মাত্র ৩২ মিনিটে হ্যাট্রিক সম্পন্ন করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড নিজের করে নিলেন এই ফরাসি উইঙ্গার। ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের ৩৫ মিনিটের মধ্যে করা হ্যাট্রিককে পেছনে ফেলে দিলেন তিনি।
তবে সবচেয়ে দ্রুত হ্যাট্রিকের রেকর্ডটি এখনো অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের দখলে। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাট্রিক করেছিলেন তিনি। দেম্বেলে সেই রেকর্ড ভাঙতে না পারলেও ৭২ বছরের পুরোনো তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন।
তিনটি গোলেই বড় ভূমিকা ছিল দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পের। ৭ম মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে ডানদিক থেকে ভেতরে ঢুকে দূরের কোণে প্রথম গোল করেন দেম্বেলে। ২০তম মিনিটে আবারও এমবাপ্পের পাস থেকে বক্সের বাইরে থেকে কার্ল করে দ্বিতীয় গোল। ৩২তম মিনিটে তৃতীয় গোলটি করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি।
মতামত দিন