Views Bangladesh Logo

জ্বালানি সাশ্রয়ে দিল্লিতে সপ্তাহে দুই দিন বাড়ি থেকে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিতব্যয় ও জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এখন থেকে সপ্তাহে দুই দিন বাড়ি থেকে কাজ করবেন। যাতায়াত কমিয়ে জ্বালানি খরচ সাশ্রয় করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এর পাশাপাশি দাফতরিক বৈঠকের ৫০ শতাংশ এখন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে বলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয় ও সম্পদের বিচক্ষণ ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। দিল্লি সরকারের এই পদক্ষেপ সেই আহ্বানেরই প্রতিফলন। সূত্র: ইন্ডিয়া টুডে

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ