Views Bangladesh Logo

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যার বিচার দাবিতে সহকর্মীদের মানববন্ধন

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন টেলিভিশনটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধনটি হয়।

মানববন্ধনে তামিমের সহকর্মীরা বলেন, একজন মিডিয়ার কর্মীকে যদি হত্যা করে কেউ এভাবে পার পেয়ে যায় তাহলে আমরা কেউই নিরাপদ নই। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

দীপ্ত টিভির চিফ অপারেটিং অফিসার সুবর্না পারভীন বলেন, মামলায় এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে তামিমের পরিবার। যাদের এখনো গ্রেপ্তার করা হয়নি তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হোক।

গত বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে ডেভেলপার কোম্পানির সঙ্গে ফ্ল‌্যাট নিয়ে দ্বন্দের জেড়ে নিজ বাসায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত‌্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডিএনসি কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম রবি এখনও অধরা রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ