Views Bangladesh Logo

নয়াদিল্লিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৬

ভারতের নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ৫০ বছরের পুরনো একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভবনটির নিচতলায় সংস্কার কাজ চলাকালীন একটি পিলার ভারসাম্য হারালে পুরো ভবনটি ধসে পড়ে।

কর্তৃপক্ষ ধারণা করছে, জমে থাকা পানি এবং অননুমোদিত সংস্কার কাজের কারণেই বেসমেন্টের পিলারটি দুর্বল হয়ে পড়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে বেসমেন্টে বৃষ্টির পানি জমে ছিল, যা ভবনের ভিতকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

এ ব্যাপারে সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, জমে থাকা পানির চাপ এবং জরাজীর্ণ ভবনে অননুমোদিত সংস্কারের সম্মিলিত চাপের কারণেই ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয় এবং বাকি ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

এ ঘটনায় দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সির্সা জানান, দুর্ঘটনাস্থলের পাশে থাকা আরেকটি ৫০ বছরের পুরনো জরাজীর্ণ ভবন থেকেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে ওই পাশের ভবনটিও ভেঙে ফেলা হবে।

নয়াদিল্লি সিটি করপোরেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাঁচতলা বিশিষ্ট ওই ভবনে একটি ছাত্রাবাস পরিচালিত হতো। এটি পুনর্বাসন কলোনির একটি ৫৫ বর্গগজের প্লটে নির্মিত হয়েছিল, যেখানে মূলত একতলা ভবনের অনুমতি ছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ