ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১
ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। এছাড়া আরও ৬০ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালায়।
হামলার লক্ষ্য ছিলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কয়েকজন মন্ত্রী এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা।
মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহ জানিয়েছেন, হামলার সময় স্কুলে ১৭০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সরাসরি হামলার কারণে এ পর্যন্ত ৫১ জন নিহত হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আঘাতপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা রয়েছেন এবং স্থানীয় হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: আল-জাজিরা
মতামত দিন