Views Bangladesh Logo

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত বেড়ে ৩১

পাকিস্তানের উত্তরাঞ্চলে পুলিশ সদর দপ্তরে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩১ জনে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামলাকারীদের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় এখন পর্যন্ত ১৬ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ