Views Bangladesh Logo

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭

থাইল্যান্ডের ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে ফিরছিল দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের বিমান। তবে অবতরণের সময় দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

দমকল বিভাগের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিমানটিতে থাকা ১৮১ জনের মধ্যে খুব কম যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা আছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে দমকল বিভাগ জানিয়েছে , এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। তারা দুজই ফ্লাইট অ্যাটেনডেন্ট। এ ঘটনায় ৯৬ জন মারা গেছে।

এর আগে দমকল বিভাগ বলেছিল, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন যাত্রী ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ