Views Bangladesh Logo

উত্তরসূরি নির্বাচনে বহিরাগতদের হস্তক্ষেপ প্রত্যাখ্যান দালাই লামার

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা তার উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণ করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দালাই লামার মতে, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তার ‘গাদেন ফোদ্রাং ট্রাস্ট’।

দালাই লামার এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন চীনের সঙ্গে উত্তেজনা চলছে। এ বিষয়ে চীন দালাই লামার কর্তৃত্ব প্রত্যাখ্যান করে পরবর্তী উত্তরসূরি অনুমোদনের সিদ্ধান্ত নিজেদের হাতে রাখার দাবিতে অনড় অবস্থান নিয়েছে।

দালাই লামার ৯০তম জন্মদিনকে সামনে রেখে উত্তরসূরির বিষয়ে তার দিকনির্দেশনা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তার আগেই জন্মদিন উপলক্ষে ভারতের উত্তরাঞ্চলীয় ধর্মশালায় জড়ো হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত-শত ভক্ত।

এর আগে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দালাই লামা। তবে বুধবার তিনি তার অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে এই অনিশ্চয়তার অবসান ঘটান।

তিব্বতের নির্বাসিত সরকারপ্রধান পেনপা সেরিং এক সংবাদ সম্মেলনে দালাই লামার সিদ্ধান্তকে সর্বসম্মতিক্রমে সমর্থনের কথা জানান।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ