Views Bangladesh Logo

শুরতেই দক্ষিণ আফ্রিকাকে ১ গোল দিলো চেক প্রজাতন্ত্র

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্যাচ শুরুর ছয় মিনিটের মাথায় গোল করে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল চেক রিপাবলিক। চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এ গ্রুপের তৃতীয় ম্যাচটিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে চেক প্রজাতন্ত্র।

নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্র এগিয়ে থেকেও দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

নকআউট পর্বে সরাসরি ওঠার সম্ভাবনা জোরালো রাখতে আজকের ম্যাচে দুই দলেরই তিন পয়েন্টের বিকল্প নেই। চেক প্রজাতন্ত্রের মূল ভরসা প্যাট্রিক শিক ও লাডিস্লাভ ক্রেইচি। বিপরীতে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে থেম্বা জোয়ানে ও স্পেফেলে সিথোলে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ