Plot Corruption Case
প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।
রায়ে শেখ হাসিনাকে দুই মামলায় মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই মামলায় মোট ৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিককে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের বরাদ্দ পাওয়া প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজউকের সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে