শেখ হাসিনার পরিবারের ৬ সদস্যের বরাদ্দ প্লট বাতিলে রুল
পূর্বাচল নিউ টাউন প্রকল্পে শেখ হাসিনাসহ তার পরিবারের ৬ সদস্যের নামে বরাদ্দকৃত ৬০ কাটা প্লট ও রাজউকের অন্যান্য প্রকল্পে বরাদ্দকৃত প্লট কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
একই সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলসহ রাজউকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষ হয়। রিটটি করা হয় গত ১০ সেপ্টেম্বর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে