Views Bangladesh Logo

১২ সিটি, ৩২৩ পৌরসভা কাউন্সিলর অপসারণ

দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

১২ সিটি করপোরেশন হলো: ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

এদিকে ৩টি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ