Views Bangladesh Logo

ন্যাশনাল মেডিকেলের সামনে সতর্ক পুলিশ, জবি এলাকায় ছাত্রদলের অবস্থান

রাজধানীর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজসংলগ্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেলেও সেখানে ছাত্রশিবিরের কাউকে দেখা যায়নি।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ন্যাশনাল মেডিকেলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজ এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ