পল্টনে আবাসিক হোটেল থেকে বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার পল্টনে ক্যাপিটাল আবাসিক হোটেল থেকে শুভ্র রোজারিও (২৮) নামের এক বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুভ্র ওই হোটেলেই থাকতেন এবং কর্মরত ছিলেন।
পল্টন থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, ময়নাতদনন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।
শুভ্র রোজারিওর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার সাইতান গ্রামে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে