জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান
নির্বাচনী প্রচারে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন আদায় করাকেই বিএনপির ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকের প্রশ্ন ছিল— ২১২টি আসনে জয় পেতে বিএনপি কোনো ধরনের নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’ করেছে কি না। জবাবে তারেক রহমান বলেন, জনগণের কাছে বারবার যাওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং তাদের আস্থা অর্জন করাই ছিল তাদের কৌশল। তিনি বলেন, 'জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং।'
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি ইংরেজিতে লিখিত বক্তব্য পাঠ করেন এবং পরে বাংলায় বক্তব্য দেন। এরপর দেশি-বিদেশি অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে