জয় বাংলা শ্লোগান দিয়ে আসামি বললেন এই রায় মানি না
জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনালের এজলাস থেকে বের করার সময় পুলিশের সাবেক এএসআই মোঃ আমির হোসেন (৩৫) চিৎকার করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি নির্দোষ, এই রায় মানি না মানবোবা। আমি সরকারি চাকরি করেছি। আমি শুধু সরকারের হুকুম পালন করেছি। আমি সরকারের হুকুমের গোলাম। আমি গুলি করিনি। জয় বাংলা।’
পরে আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন বলেন, ‘প্রসিকিউশনের পক্ষ থেকে ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহার করে গুলি করার অভিযোগ আনা হলেও সেই কার্টিজ জব্দ করা হয়নি। এ বিষয়ে আমরা আদালতে একাধিক পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন ‘ তিনি বলেন, ‘শুধুমাত্র ডিগ্রি অব পানিশমেন্টটুকু শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে আপিল করবো। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে আপিল বিভাগ থেকে প্রত্যাশা করছি খালাস পাবো।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে