৩ রাষ্ট্রদূত, ২ কমিশনারসহ ২৪ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চারজন কমিশনার রয়েছেন চুক্তিভিত্তিতে। এদের মধ্যে দুই কমিশনার (প্রকৌশলী) শেখ রিয়াজ আহমেদ এবং (ব্যবস্থাপনা ও প্রশাসন) মো. দেলোয়ার হোসাইনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অফিস আদেশে বিটিআরসির এই দুই কমিশনার, হাইটেক পার্কের এমডি ও রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যেসব রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন-জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
চুক্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন-রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফন্টটিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) সৈয়দ জহুরুল ইসলাম, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনছুরুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মোহসিনা ইয়াসমিন ও তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরিন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারওয়ার মাহমুদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য সত্যেন্দ্র কুমার সরকার, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৌজা প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কফিল উদ্দিন, এস্টাব্লিস্টমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকল্প পরিচালক মো. জহুরুল হক, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ এবং বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহা. বোরহানুল হক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে