Views Bangladesh Logo

যুগান্তরের প্রকাশক, সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে একটি কলামে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৫ নভেম্বর) এ রুল জারি করেন।

গত ১ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথককরণ’ শীর্ষক কলামটি লেখেন ড. মোহাম্মদ আবদুস ছালাম। এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে আবেদনটি করেন বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম। অভিযোগে ড. মোহাম্মদ আবদুস ছালাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলামকে বিবাদী করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ