Views Bangladesh Logo

ষড়যন্ত্রকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে: রিজভী

দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে যে অটুট বন্ধন রয়েছে, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে। সব সম্প্রদায়ের মানুষ একে অন্যের ধর্মীয় উৎসবে অংশ নেন।

তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। এই ধারার সূচনা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

রিজভী আরও বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য নষ্ট করতে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে। তবে জনগণের পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি অটুট থাকায় এসব ষড়যন্ত্র সফল হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ