ফোনে নেতানিয়াহুকে মোদি বললেন ‘সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত’
ফোনে নেতানিয়াহুকে মোদি বললেন ‘সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশ সময় সোমবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে দেওয়া এক বিবৃতিতে মোদি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তাকে জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছি।
মোদি আরও বলেন, ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ও বেসামরিক নিরাপত্তা নিশ্চিত করার বার্তাই তুলে ধরতে চেয়েছে ভারত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে