Views Bangladesh Logo

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর থানার মূল ফটকের সামনে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক আলামত দেখে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করছে পুলিশ। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দও শোনা যায়।

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

এর আগে একই দিনে রাজধানীর মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের বিভিন্ন স্থানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সুপ্রিম কোর্ট চত্বরেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

রাজধানীর বিভিন্ন স্থানে পরপর এসব বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ