হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার দুপুর ১টার কিছুক্ষণ পর এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার কিছুক্ষণ পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা, কিংবা কোনো সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত—প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মতামত দিন