Views Bangladesh Logo

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়সংলগ্ন সড়কে পরপর তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার গভীর রাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের পর পরই আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হলে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ টিম এসে অবিস্ফোরিত দুটি ককটেল নিষ্ক্রিয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে তদন্তের প্রয়োজন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশি তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ