Views Bangladesh Logo

রাজধানীর শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ