Views Bangladesh Logo

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ, ফল প্রকাশ ১ অক্টোবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন প্রক্রিয়া আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। যেসব শিক্ষার্থী আগে আবেদন করার সুযোগ পাননি কিংবা প্রথম ধাপে কোনো কলেজে মনোনীত হননি, তারা আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের স্মারকের নির্দেশনা অনুসারেই এই আবেদন গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি, এমন শিক্ষার্থীরাও এ সুযোগ পাবে।

ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আবেদনকারীদের পাশাপাশি যারা প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেননি, তারাও এই ধাপে অংশ নিতে পারবেন। এ ছাড়া ভুল কোটা নির্বাচনের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছেন। আবেদন প্রক্রিয়াটি শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে, যেখানে আসনসংখ্যার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম নির্ধারণ করা যাবে।

দ্বিতীয় ধাপে আবেদনের জন্য শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন অথবা এডিট সম্পন্ন করতে হবে। তবে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা ফি দিতে হবে না। একই সঙ্গে আবেদন করার সময় কোটার যোগ্যতা ভালোভাবে যাচাই করে সঠিক তথ্য দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত থাকবে সিলেকশন নিশ্চায়নের সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন না করলে আবেদনকারীর নির্বাচন সরাসরি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল ৪ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ