মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন হকাররা।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া তারা একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মতামত দিন