Views Bangladesh Logo

ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে চলা আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার (২৪ জুলাই) ভারতের প্রতিটি শহর ও গ্রামে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না। সারা দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

এদিকে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সতর্ক করে বলেছেন, শিক্ষামন্ত্রীকে অপসারণ না করলে আন্দোলনের দাবি আরও বিস্তৃত হবে।

সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করুন, অন্যথায় আন্দোলন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতেও রূপ নেবে।

তিনি দাবি করেন, একজন ব্যর্থ মন্ত্রীকে রক্ষার চেয়ে কোটি কোটি শিক্ষার্থীর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। সরকার যদি একজন অযোগ্য মন্ত্রীকে অগ্রাধিকার দেয়, তাহলে নির্বাচনে জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি নিজের দপ্তর বা বাসভবনে বৈঠকের কথা বললেও সিজেপি জানিয়েছে, পরবর্তী আলোচনা হতে হবে আন্দোলনস্থল বা নিরপেক্ষ কোনো স্থানে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট-টলস্টয় লেন এলাকায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষ ব্যারিকেডের দুই পাশে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশের দিকে বোতল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লিতে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিতের মেয়াদ বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরবর্তী কর্মসূচি নির্ধারণে বিরোধী দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক ডাকেন। বৈঠকের আগে তার বাসভবনের বাইরে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়।

এ ছাড়া সামাজিক কর্মী আন্না হাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সহিংসতা কোনো সমস্যার সমাধান করে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ