রেজিস্ট্রার হাসানুজ্জামানের প্রথম গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপনের লেখা প্রথম গ্রন্থ ‘বলা বাহুল্য’-এর মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হয়।
এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, অন্যপ্রকাশের কর্নধার মাজহারুল ইসলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।
ব্যতিক্রমী এই গ্রন্থ রচনার জন্য রেজিস্ট্রার হাসানুজ্জামান রিপনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান বিচারপতি। একইসঙ্গে ভবিষ্যতেও লেখক তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দ্বরপ্রান্তে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে