Views Bangladesh Logo

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

দীর্ঘ ছুটির পর নিয়মিত বিচারকাজে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টে নিয়মিত বিচারকাজ শুরু হবে। এর জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বেঞ্চ গঠনের আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৬৩টি বেঞ্চের মধ্যে ৩৪টি দ্বৈত এবং বাকি ২৯টি একক বেঞ্চ।

গত ১৫ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টে ১৯ দিনের অবকাশ ছুটি ছিল। এর সঙ্গে যুক্ত হয় ১৮ দিনের সাপ্তাহিক ও সরকারি ছুটি। ফলে টানা ৩৭ দিন বন্ধ থাকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ। তবে অবকাশকালীন বেঞ্চ গঠন করে হাইকোর্টের বিচারকাজ চালু রেখেছিলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের চেম্বার আদালতেও বিচারকাজ চলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ