চীনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বসন্তকালীন ছুটিতে ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিয়েছে
চীনের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল অর্জনকে জীবনের কেন্দ্রবিন্দু মনে করা হয়, তবুও সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী নির্দেশনা দিয়েছে। আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির মূল থিম হিসেবে কলেজটি জানিয়েছে ‘ফুল দেখা এবং রোমান্স উপভোগ করা’।
মঙ্গলবার কলেজের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে শিক্ষকদের ও শিক্ষার্থীদের বইপত্র দূরে সরিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। কর্তৃপক্ষের লক্ষ্য, শিক্ষার্থীরা ছুটির সময় শুধুমাত্র বিনোদন ও ভ্রমণে মনোযোগ দিতে পারে।
এ ধরনের উদ্যোগ চীনের সরকারিকেও উৎসাহিত করছে। দেশটি ভ্রমণ ও বিনোদনমূলক কার্যক্রম বৃদ্ধি করে অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে চাইছে, যা জন্মহার বৃদ্ধিতে সহায়ক হতে পারে। ২০২৫ সালে চীনের জনসংখ্যা ধারাবাহিকভাবে কমে গিয়ে রেকর্ড তলানিতে পৌঁছেছে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) শিশু বান্ধব উন্নয়ন ও বড় পরিবারের সুবিধা বৃদ্ধির জন্য সরকারি নির্দেশনা জারি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সন্তান লালনপালনে পর্যাপ্ত সময় ও অর্থ প্রদান, সম্পদের পুনর্বণ্টন এবং আর্থিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে সরকার জনসংখ্যা হ্রাস প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে।
মতামত দিন