বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান রাজনৈতিক সম্পর্ক এবং দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। এ সময় উভয় নেতা দুই দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান। এ ছাড়া রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
মতামত দিন