Views Bangladesh Logo

গুলশানে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান

 VB  Desk

ভিবি ডেস্ক

পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গুলশান সোসাইটির উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত লেকপার্ক ও পার্শ্ববর্তী সড়কে এ কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরো কার্যক্রমটি এক পর্যায়ে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় বলে জানান আয়োজকরা। এ সময় অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আয়োজনের মূল উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে এটি তাদের দায়িত্ববোধ, স্বনির্ভরতা ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই শিশু-কিশোররা ছোটবেলা থেকেই ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন হোক। সমাজের সবাই যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সহজ হবে।

গুলশান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক সচেতনতা তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ অন্য এলাকাতেও ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ