Views Bangladesh Logo

চুলায় রাখা গরম পানিতে ঝলসে আহত শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারাতে চুলায় বসানো গরম পানিতে ঝলসে আহত পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর নাম হামিম বিন হোসেন। সে রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির মা রান্নাঘরের চুলায় পানি গরম করার জন্য পাতিল বসান। একপর্যায়ে শিশু হামিম অসাবধানতাবশত ওই পাতিল টেনে ফেললে গরম পানিতে তার শরীর ঝলসে যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

নিহতের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন বলেন, দুর্ঘটনায় শিশুটির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ