প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের সাক্ষাৎ বিকেলে
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন বিকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই বৈঠকের আয়োজন করা হবে বলে আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান বিকাল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, অনুষ্ঠানে প্রধান বিচারপতি প্রশাসনের এই কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনা প্রদান করবেন।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের তিন দিনের ডিসি সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে ৩০টি ‘সাধারণ’ অধিবেশন এবং চারটি ‘বিশেষ’ অধিবেশন’ থাকছে।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “চারটি ‘বিশেষ’ অধিবেশনের মধ্যে রয়েছে উদ্বোধন অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে